গত পাঁচ দিন ধরে চলা গাজোলের বি.এস.এ ময়দানে একটি স্থানীয় ক্লাবের পরিচালনায় ১৫ তম স্বর্গীয় বসন্ত কাঞ্চন পোদ্দার ও স্বর্গীয় সঞ্জিত সরকার স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্ট শেষ হল রবিবার। রবিবারে ৫ দিন ব্যাপী এই খেলার ফাইনাল হয়। এদিনের এই টুর্নামেন্টে উপস্থিত ছিলেন গাজোল ব্লকের বিধায়িকা দীপালি বিশ্বাস, পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, বিশিষ্ট সমাজসেবী মনি পাল, বি.এস.এফ ময়দানের সভাপতি সুভাষ রায়, ক্লাবের সম্পাদক কৌশিক চৌধুরী সহ অন্যান্যরা।
জানা গেছে, এই খেলায় ১০ টি দল অংশ গ্রহণ করেছিল। এই সকল দলের মধ্যে কলকাতা, ঝাড়খণ্ডের রাঁচি, কাটিহার, রামপুরহাট-বীরভূম, বহরমপুর থেকেও ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে বলে উদ্যোক্তা সূত্রে জানা গেছে। এদিনের খেলায় কলকাতা কল্যাণ সমিতি টিম এবং রাঁচি টিমের মধ্যে ফাইনাল খেলা হয়। কলকাতা কল্যাণ সমিতি টিম ২০ ওভারে ১৬১ রান করে রানার্স হয় এবং রাঁচি টিম ১৭ ওভারে ১৬১ রান করে চ্যাম্পিয়ান হয়। রাঁচি টিমকে স্বর্গীয় বসন্ত কাঞ্চন পোদ্দার স্মৃতি চ্যাম্পিয়ান ট্রফি সহ ৫০ হাজার টাকা এবং কলকাতা কল্যাণ সমিতি টিমকে স্বর্গীয় সঞ্জিত সরকার স্মৃতি রানার্স ট্রফি ও ৩০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, সভাপতি সুভাষ রায় সহ বিশিষ্ট ব্যক্তিরা। এদিনের খেলার ময়দানে খেলাপ্রেমীদের ভিড় ছিল চোখে পরার মত।
এবিষয়ে ক্লাবের সম্পাদক কৌশিক চৌধুরী জানান, ১৫ তম স্বর্গীয় বসন্ত কাঞ্চন পোদ্দার ও স্বর্গীয় সঞ্জিত সরকার স্মৃতি নক আউট ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা হয়। এদিন রাঁচি টিমকে চ্যাম্পিয়ান ট্রফি সহ ৫০ হাজার টাকা ও কলকাতা কল্যাণ সমিতি টিমকে রানার্স ট্রফি ও ৩০ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে
https://www.youtube.com/embed/VooWRpPLohQ